বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) আল-মাগাজি নামে শরণার্থী শিবিরে এ হামলা চালানো হয়। হামলায় জনবসতিপূর্ণ আবাসিক এলাকাটি ধ্বংস হয়ে গেছে। গাজার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা রোববার গভীর রাতে বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আল-মাগাজি ক্যাম্পের জনাকীর্ণ আবাসিক চত্বরে যা সংঘটিত হচ্ছে তা আসলে গণহত্যা।

ভয়াবহ এ হামলায় অনেকেই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর এক ভিডিওতে দেখা গেছে, অনেক শিশুর রক্তাক্ত দেহ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

স্থানীয়রা জানান, ইসরায়েল সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এখানে কোনো নিরাপদ স্থান নেই। তারা আমাদের গাজা শহর ছেড়ে যেতে বলছে। আমরা নিরাপত্তার জন্য পালিয়ে গাজার কেন্দ্রে এসেছি। কিন্তু এখানেও মরতে হচ্ছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইল বাহিনী প্রধান সড়কের সঙ্গে থাকা তিনটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর চালানো হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া বর্বর এ হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ। সূত্র : বিবিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ