বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া তার বন্দরে ইসরায়েলের পতাকাবাহী জাহাজ ভেড়া নিষিদ্ধ করেছে। এছাড়া দেশটির যে কোন বন্দরে ইসরায়েলগামী জাহাজে পণ্য তোলার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে কুয়ালালামপুর।

গাজায় ইসরায়েলের অমানবিক হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ মুসলিম দেশটি এ উদ্যোগ নিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এ সিদ্ধান্তের কারনে তার দেশের বাণিজ্য প্রভাবিত হবে না বলেও তিনি উল্লেখ করেছেন।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলের পতাকাবাহী কোন জাহাজ মালয়েশিয়ার বন্দরে ভিড়তে পারবে না এবং ইসরায়েলগামী কোন জাহাজ মালয়েশিয়ান বন্দর থেকে পণ্য তুলতেও পারবে না।

উল্লেখ্য, ইসরায়েলের সাথে মালয়েশিয়ার কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

সর্বশেষ পাওয়া সংবাদ