বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ৬১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ৬১ জন অভিবাসীর মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সেদেশের সমুদ্র উপকূলে অভিবাসী নৌকি ডুবির এটি ছিল সর্বশেষ ঘটনা।

শনিবার (১৬ ডিসেম্বর) অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এ কথা জানিয়েছে।

আইওএমের লিবিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়, লিবিয়ার উত্তর পশ্চিম উপকূলে বড় ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ায় ‘অনেক অভিবাসীর’ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নৌকাটি লিবিয়ার জুওয়ারা থেকে ছেড়ে যাওয়ার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়াদের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, নৌকাটিতে প্রায় ৮৬ জন অভিবাসী ছিল।
জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি হয়ে ইউরোপে পৌঁছানোর ক্ষেত্রে লিবিয়া ও তিউনিসিয়া হচ্ছে অভিবাসীদের প্রধান প্রস্থান পয়েন্ট।

আইওএম বলেছে, সর্বশেষ এ মর্মান্তিক ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ থেকে এসেছিল। এদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

তারা আরো জানায়, এ ঘটনায় ২৫ জনকে উদ্ধার করে লিবিয়ার একটি আটক কেন্দ্রে পাঠানে হয়েছে।
আওএম অফিস জানিয়েছে, আইওএমের একটি দল তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছে এবং তারা সকলেই ভাল অবস্থায় রয়েছে। খবর এএফপি’র।

সর্বশেষ পাওয়া সংবাদ