সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাদিহার মৃত্যু

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন ঢাকার ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা কানাডা প্রবাসী নাদিহা আলী (৩৭)।

স্থানীয় সময় বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হন নাদিহা। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাদিহা কানাডায় থাকতেন। শিকাগোয় তার খালাকে দেখতে গিয়েছিলেন বলে একটি বিশ্বস্ত সুত্রে জানা গেছে। মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা নাদিহা আলী।

দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে সেখানকার আনুষ্ঠানিকতা শেষে নাদিহার লাশ দাফনের পরবর্তী সিদ্ধান্ত নেবে তার পরিবার। নিহত নাদিহার মরদেহ কোথায় দাফন করা হবে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। যুক্তরাষ্ট্রে জানাজার পর তার দাফন সেখানেই সম্পন্ন হবে বিভিন্ন সূত্রে জানা গেছে। নাদিহার মৃত্যুর খবরে শিকাগোসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান