বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ ৪ বাংলাদেশির

ইমা এলিস, নিউ ইয়র্ক: এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রের মেঘনা অ্যাডভেঞ্চার থেকে নিখোঁজ ৪ বাংলাদেশির। তাদেরকে খুঁজতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী তীরে তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।

গত সোমবার বাংলাদেশের একটি বাল্ক জাহাজ থেকে চারজন ক্রু নিখোঁজ হয়েছেন। তারা সবাই বাংলাদেশি।

কোস্ট গার্ডের সূত্রে বলা হয়েছে, নিখোঁজদের খোঁজার জন্য একটি হেলিকপ্টার ও ছোট নৌকা অভিযানে নামানো হয়েছে। বাল্ক জাহাজটি থেকে অন্তত ১৫ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন এসব ক্রু। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলছে, লুইজিয়ানায় বেলে চেসির কাছাকাছি একটি নদীতে নিখোঁজদের খুঁজতে অভিযান শুরু করেছে তারা।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে ফক্স-৮ নিউ অরলিন্স। এতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহারের একটি ভিডিও প্রকাশ করা হয়। বাংলাদেশি পতাকাবাহী মেঘনা অ্যাডভেঞ্চার থেকে ওই চারজন নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করা হয়। সোমবার স্থানীয় সময় রাত ১২টার দিকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়।

খবরে বলা হয়, ওই চার ক্রু’র বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ ও ৪৭ বছর। তাদের সবার চুলের রঙ কালো ও ত্বক বাদামি। তবে তাদের নাম-পরিচয় এখনও সামনে আনা হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ