বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল রাশিয়া-ভারতসহ ৯১ দেশ

ইমা এলিস, নিউ ইয়র্ক: দখলকৃত গোলান হাইটসের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার পক্ষে একটি রেজ্যুলুশন পাশ হয়েছে জাতিসংঘে। এতে ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে ৯১টি দেশ আর পক্ষে ভোট দিয়েছে আট দেশ। বিরুদ্ধে ভোট দেয়া দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল ও সৌদি আরব।

অপরদিকে ইসরাইলের পক্ষে অবস্থান নেয়া দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও বৃটেন। ভোটে অনুপস্থিত ছিল ৬২ দেশ। ভোটের জন্য ওই রেজ্যুলুশনটি জাতিসংঘে উত্থাপন করে একটি গ্রুপ যাতে রয়েছে- আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও তিউনিশিয়া।

ওই নথিতে মোট আটটি অনুচ্ছেদ রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরাইল ১৯৮১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ রেজ্যুলুশন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এতে বলা হয়েছিল যে, গোলান হাইটসের ওপর ইসরাইলি কর্তৃত্ব অকার্যকর। দেশগুলো দাবি করে, ইসরাইলকে অবশ্যই ১৯৬৭ সালের ৪ই জুনের আগের সীমান্তে ফেরত যেতে হবে। ওই নথিতে বলা হয়, সিরিয়ার গোলান অঞ্চলকে দখল করে রাখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার পথ আরও কঠিন করে রাখছে ইসরাইল।

উল্লেখ্য, গোলান হাইটস সিরিয়ার ঐতিহাসিক ভূখণ্ড। তবে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের মধ্য দিয়ে এই ভূখণ্ড দখল করে নেয় ইসরাইল।

১৯৮১ সালে ইসরাইলের পার্লামেন্ট গোলান হাইটসকে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা করে। তবে ওই বছরের শেষে জাতিসংঘ ইসরাইলের এই সংযুক্তিকরণকে অকার্যকর বলে ঘোষণা করে।

সর্বশেষ পাওয়া সংবাদ