সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

কোন নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

ইমা এলিস, নিউ ইয়র্ক: আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ।

স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

ব্রিফিংয়ে জনৈক সাংবাদিক প্রশ্ন করেন- হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় সদস্য ও সমালোচকদের ওপর চলমান নিয়মতান্ত্রিক দমন-পীড়ন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অসম্ভব করে তুলেছে।

ভয়েস অব আমেরিকা ইংলিশ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশ ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মহাসচিবের পক্ষ থেকে কী সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে?

প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, জাতিসংঘ এসব নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না। নির্দিষ্ট আদেশ ছাড়া আমরা খুব কমই এটি করে থাকি। তিনি আরও বলেন, আমরা হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থার রিপোর্ট দেখেছি। আমরা আবারও সংশ্লিষ্ট সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি- যাতে জনগণ অবাধে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, হয়রানিমুক্ত থাকতে সক্ষম হয়।

প্রসঙ্গত, গত ৮ থেকে ২৩ জুলাই নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে। এরপর তাদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান