বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় বাংলাদেশি সাকিব জামাল

আন্তর্জাতিক ডেস্ক : ফোর্বস ম্যাগাজিনের ‘অনূর্ধ্ব ৩০’ এর চলতি বছরের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিব জামাল। তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

প্রতিবছর বিশ্বে ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুণী বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ও প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রসারিতে থাকা ৩০ জনকে নিয়েই এ অনূর্ধ্ব ৩০ তালিকা তৈরি করা হয়।

সাকিব জামালের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সাকিব জামাল সম্পর্কে ফোর্বেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। তিনি যোগ দেওয়ার পর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দু’টি তহবিল ২৮ কোটি ডলার মুনাফা করেছে এবং এতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।

বর্তমানে ক্রস বিন ভেঞ্চারের ৯টি বিনিয়োগে তিনি সরাসরি সংযুক্ত। ২০২৩ সালে জুনে তিনি পদোন্নতিও পান। বর্তমানে ওই প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ