বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

১৭ দিন পর ভারতের সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডের উত্তর কাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত আটটা ২৭ মিনিটের দিকে প্রথম শ্রমিককে বের করে আনা হয়। রাত ৯টা ১০ মিনিটের মধ্যে সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। খবর এনডিটিভি।

কর্মকর্তাদের উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হচ্ছে, উদ্ধারকৃত শ্রমিকদের সেবায় সেখানে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এখানেই শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সুড়ঙ্গের মুখে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।

খবরে বলা হয়েছে, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ)-এর তিনটি দল সুড়ঙ্গের ভেতর থেকে শ্রমিকদের বের করে আনার কাজ করছে। উদ্ধার হওয়া শ্রমিকদের স্বাস্থ্য ভালো রয়েছে।

গত ১২ নভেম্বর থেকে সিল্কিয়ারা টানেলে আটকে আছেন শ্রমিকেরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। মঙ্গলবার দুপুরে টানেলের বাইরে পৌঁছান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামী।

সর্বশেষ পাওয়া সংবাদ