শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
আন্তর্জাতিক

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার: মার্কিন গণমাধ্যম

ইরানের আকাশ থেকে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রধান গণমাধ্যম। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, অজ্ঞাত সূত্রের বরাতে অ্যাক্সিওস ও সিবিএস নিউজ জানিয়েছে, বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ইতোমধ্যে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। তবে দ্বিতীয় ক্রুকে উদ্ধারে অনুসন্ধান অভিযান এখনও চলছে।
 
নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভূপাতিত বিমানটি ছিল এফ-১৫ই মডেলের যুদ্ধবিমান, যেখানে সামনে একজন পাইলট এবং পেছনে একজন অস্ত্র-ব্যবস্থাপনা কর্মকর্তা দায়িত্ব পালন করেন।
 
অন্যদিকে সিএনএন জানিয়েছে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবির বিশ্লেষণে এটি এফ-১৫ যুদ্ধবিমান বলেই ধারণা করা হচ্ছে, যদিও কিছু ইরানি সূত্র এটিকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বলে দাবি করেছিল।
 
মার্কিন গণমাধ্যম আরও জানিয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।
 
তবে এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
 
খবরে বলা হয়, বিশেষায়িত মার্কিন বাহিনী সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইরানি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ওই এলাকায় মার্কিন হেলিকপ্টারসহ অন্যান্য উড়োজাহাজকে নিচু দিয়ে উড়তে দেখা গেছে।
 
মার্কিন গণমাধ্যমগুলোর মতে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুদ্ধ শুরুর পর ইরানের ভেতরে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এটিই প্রথম নিশ্চিত ঘটনা হতে পারে।

এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত