মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, হবে জিম্মি বিনিময়ও

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় চারদিনের যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। বুধবার (২২ নভেম্বর) পার্লামেন্টের ভোটাভুটিতে এ সিদ্ধান্তে উপনীত হয় নেতানিয়াহু প্রশাসন। সেই সাথে হামাসের সাথে জিম্মি বিনিময় করতেও সম্মত হয়েছে তেলআবিব। খবর আল জাজিরার।

হামাসের সাথে এ চুক্তির আওতায়, চারদিন যুদ্ধবিরতিতে ৫০ জিম্মিদের ফেরত দেবে হামাস। বিনিময়ে ১৫০ বন্দি ফিলিস্তিনিকে মুক্ত করবে ইসরায়েল। জিম্মি নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর।

সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার ভোটে প্রস্তাব পাস হলেও অনেক পার্লামেন্ট সদস্যের বিরোধিতার মুখেও পড়েন নেতানিয়াহু। এর আগে মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে রাজি হয় হামাস এবং ইসরায়েল।

এ নিয়ে নেতানিয়াহু বলেন, আজ আমরা এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছি। তবে সার্বিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় এটাই সঠিক সিদ্ধান্ত। সাময়িক অস্ত্রবিরতির সময়গুলোতে আমাদের সেনাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতাও অব্যাহত থাকবে। অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে, সাময়িক অস্ত্রবিরতি এবং জিম্মিদের মুক্তির পর আমরা যুদ্ধ বন্ধ করবো। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, আমরা যুদ্ধের মধ্যেই আছি। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান