সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আন্তর্জাতিক

বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু

ইমা এলিস, নিউ ইয়র্ক: ২০২৬ সালের প্রথম ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে চতুর্থ কোনো বন্দির মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি হলেন হন্ডুরাসের ৬৮ বছর বয়সী অনথিভুক্ত অভিবাসী লুইস বেলত্রান ইয়ানেজ-ক্রুজ।

আইসিই জানায়, সোমবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে অবস্থিত জন এফ. কেনেডি মেমোরিয়াল হাসপাতালে হৃদ্‌রোগজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

আইসিই-এর তথ্যমতে, ৪ জানুয়ারি ইয়ানেজ-ক্রুজকে বুকব্যথার অভিযোগে ক্যালেক্সিকোতে অবস্থিত ইম্পেরিয়াল রিজিওনাল ডিটেনশন ফ্যাসিলিটির মেডিক্যাল ইউনিটে নেওয়া হয়। পরে তাকে এল সেন্ট্রো রিজিওনাল মেডিক্যাল সেন্টারে পাঠানো হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইন্ডিওর হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি ২০২৫ সালের ১৬ নভেম্বর নিউ জার্সির নিউয়ার্কে আইসিই-এর একটি লক্ষ্যভিত্তিক অভিযানে গ্রেপ্তার হন। এর আগে ১৯৯৩ সালে টেক্সাসে অবৈধ প্রবেশের সন্দেহে তাকে আটক করা হয়েছিল। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে তিনি অজ্ঞাত এক সময়ে অনুমতি ছাড়াই আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ইয়ানেজ-ক্রুজকে বহিষ্কার প্রক্রিয়ার অপেক্ষায় আইসিই হেফাজতে রাখা হয়েছিল।

আইসিই-এর ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আইসিই হেফাজতে চারজন বন্দির মৃত্যু হয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার