বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

গাজায় এ পর্যন্ত ৮৩ মসজিদ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু স্থাপণা ধ্বংস হয়ে গেছে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে ইসরায়েলের বিমান হামলায় প্রায় ৮৩টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৭০টি মসজিদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত ভাবেই মসজিদে হামলা চালাচ্ছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর দাবি মসজিদগুলো আশ্রয় হিসেবে ব্যবহার করে সেখান থেকে হামলা চালাচ্ছে হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে এখন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই সেখানে ফিলিস্তিনি নারী, শিশুসহ শত শত মানুষ হতাহত হচ্ছে।

এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, মধ্যরাতের ওই বিমান হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ওই শরণার্থী শিবিরে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে। গাজার মধ্যাঞ্চলে ওই শরণার্থী শিবিরটি অবস্থিত।

অপরদিকে জাবালিয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ