মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া-ব্যারন ট্রাম্প

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গঅরাজ্যের এক রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে যে মার্কিন নাগরিকদের দেশের প্রতি ‘একক ও একচেটিয়া আনুগত্য’ থাকতে হবে। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।

‘এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামে প্রস্তাবিত এই আইন অনুযায়ী, মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চাইলে একটিকে ত্যাগ করতে হবে।

বর্তমান আইনে মার্কিন নাগরিকদের বিদেশি নাগরিকত্ব ধরে রাখার অনুমতি রয়েছে, এবং রাষ্ট্র বিভাগ জানায় দুই দেশের নাগরিক হলে উভয় দেশের প্রতি আনুগত্য রাখতে হয় এবং উভয় দেশের আইন মানতে হয়।

কলম্বিয়ায় জন্ম নেওয়া মরেনো শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন। ১৮ বছর বয়সে তিনি মার্কিন নাগরিক হন এবং কলম্বিয়ান নাগরিকত্ব ত্যাগ করেন।

এক বিবৃতিতে মরেনো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নেওয়া ছিল আমার জন্য এক সম্মানের বিষয় এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিই। আমেরিকান নাগরিক হওয়া সম্মান ও সৌভাগ্যের ব্যাপার এবং আপনি যদি আমেরিকান হতে চান, তাহলে তা হবে সম্পূর্ণভাবে, আংশিক নয়। এখন সময় এসেছে দ্বৈত নাগরিকত্ব সম্পূর্ণরূপে বন্ধ করার।

প্রস্তাবিত আইন পাস হলে দ্বৈত নাগরিকদের এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বা বিদেশি যে কোনো একটি নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।

আরও পড়ুন:

১৯ দেশের নাগরিকদের অভিবাসন স্থগিত করল যুক্তরাষ্ট্র, নেই বাংলাদেশ

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭

যুক্তরাষ্ট্রে ‘আবর্জনা সোমালিদের’ দেখতে চান না ট্রাম্প

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার