বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

ভারতে টানেল ধস ৪ দিনেও উদ্ধার হননি ৪০ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চম দিনে পা দিলো ভারতে টানেলের ভেতর আটকে পড়া ৪০ শ্রমিকের উদ্ধার অভিযান। ধসে পড়া টানেলটির ভেতর ৯৬ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছেন তারা। জীবন সুতার ওপর ঝুলতে থাকা এসব নির্মাণশ্রমিককে বের করে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় আচমকা ধসে পড়ে নির্মাণাধীন সিল্কিয়ারা টানেল। এতে ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েন ৪০ জন নির্মাণশ্রমিক।

উদ্ধার করা সম্ভব না হলেও তাদের কাছে জরুরি খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা হয়েছে। বিপদগ্রস্তদের মধ্যে বেঁচে থাকার আশা জিইয়ে রাখতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন উদ্ধারকর্মীরা।

এরই মধ্যে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে থাইল্যান্ড ও নরওয়ে থেকে যাওয়া অভিজাত উদ্ধারকারী দল। এর মধ্যে ২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহায় আটকেপড়া শিশুদের দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করেছিলেন যারা, তারাও রয়েছেন।

এছাড়া টানেলের ভেতরে একটি ‘আমেরিকান অগার মেশিন’ পাঠানো হয়েছে, যা এই উদ্ধার অভিযানে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। মেশিনটি পথ পরিষ্কারের কাজে গতি আনবে এবং আটকেপড়া শ্রমিকদের উদ্ধারের কাছাকাছি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, বুধবার টানেলটির মুখে নতুন করে ভূমিধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। উদ্ধারকারীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আমেরিকান অগার মেশিনের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। কিন্তু ভূমিধসে সেই প্রচেষ্টা পুরোপুরি ভেস্তে যায় এবং পুরো কাজ নতুন করে শুরু করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ