মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

হামাসের পার্লামেন্ট দখলের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের পার্লামেন্ট ভবন দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে তীব্র লড়াইয়ের পর ওই ভবনটি দখল করা হয়েছে বলে জানানো হয়েছে। লড়াইয়ের পরে ভবনের ভেতরে ইসরায়েলের পতাকা নিয়ে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে।

স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের নির্বাচনে দেড় দশক আগেই গাজায় নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল হামাস। পার্লামেন্ট ভবনটিও ছিল তাদেরই দখলে। গত ২৭ অক্টোবর ‘গ্রাউন্ড অপারেশন’ শুরুর পরে ইসরায়েলি সেনার এই সাফল্যের ‘প্রতীকী তাৎপর্য’ রয়েছে বলে সামরিক পর্যবেক্ষক এবং কূটনীতিকদের একাংশের অনুমান।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪০ দিনের সংঘর্ষে গাজায় তাদের ১০১ জন কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইসরায়েল সেনার মুখপাত্র দানিয়েল হাগারির হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আমরা গাজাকে দ্রুত হামাসমুক্ত করবো।

এদিকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজার হাসপাতালগুলো আকার্যকর হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় অবস্থিত ৩৬ হাসপাতালের মধ্যে ২২টিতেই সেবা দেওয়া বন্ধ রয়েছে। জ্বালানির অভাব, ক্ষয়ক্ষতি, হামলা ও অনিরাপত্তায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশ্ব সাস্থ্য সংস্থা জানায়, গাজায় বর্তমানে মাত্র ১৪টি হাসপাতাল চালু রয়েছে। কিন্তু এসব হাসপাতালে জীবনরক্ষাকারী সরঞ্জামের যথেষ্ট অভাব রয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান