মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গাজার হাসপাতালের রোগীরা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলোতে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ খুব কাছেই চলছে যুদ্ধ। এরই মধ্যে ফুরিয়ে গেছে জ্বালানি। বন্ধ হয়ে গেছে সেবা। তাই আতঙ্ক ও শঙ্কায় সময় কাটছে রোগী ও হাসপাতাল কর্মীদের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বহু শিশু।

রেড ক্রিসেন্টের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আল-কুদস হাসপাতাল থেকে ইসরায়েলি ট্যাঙ্কের দূরত্ব ২০ মিটার বা ৬৫ ফুট। এখানে বাস্তুচ্যুতসহ ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি রয়েছেন।

এদিকে ভয়াবহ বিপর্যায়ের সম্মুখীন আল-সিফা হাসপাতাল। সেখানে সার্ভিস ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। মানবেতর জীবনযাপন করছেন ২০ হাজারের বেশি মানুষ। যারাই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে তাদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে চার হাজারই শিশু। বিভিন্ন দেশের সমালোচনা-নিন্দার পরেও হামলা বন্ধ করছে না ইসরায়েল। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন বার বার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে সাড়া দেওয়া হচ্ছে না।

এর আগে এক সংবাদ সম্মেলনে গাজার হাসপাতালগুলোতে যুদ্ধাপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন খান ইউনিসে অবস্থিত আল নাসের হাসপাতালের এক চিকিৎসক।

সর্বশেষ পাওয়া সংবাদ