মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

আইসল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক শক্তিশালী ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আইসল্যান্ডে। শুক্রবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজেনেস উপদ্বীপে ক্রমাগত এই ভূকম্পন অনূভূত হয়। ধারণা করা হচ্ছে, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে বলেছে, গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় পুলিশপ্রধান।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ পর্যন্ত যে ভূমিকম্পগুলো হয়েছে, তার চেয়েও শক্তিশালী ভূকম্পন আঘাত হানার আশঙ্কা রয়েছে এবং এই ঘটনার ধারাবাহিকতা অগ্ন্যুৎপাত সৃষ্টি করতে পারে

আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যে’ এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রিন্ডাভিকের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশটির দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে উপদ্বীপটিতে প্রায় ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

আইএমও’র হিসাবমতে, গত অক্টোবরের শেষ থেকে ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর গ্রিন্ডাভিকের উত্তর-দক্ষিণে একটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ