মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

গাজায় প্রতি ১০ মিনিটে ১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস।

শুক্রবার (১০ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করে তিনি বলেন, “গাজায় কেউ নিরাপদে নেই”।

টেড্রোস বলেন, গাজার ৩৬ টি হাসপাতালের প্রায় অর্ধেক এবং প্রায় সবগুলো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বিকল হয়ে গেছে। যেগুলি কাজ করছিল সেগুলোর অবস্থাও নাজুক।

টেড্রোস ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলকে বলেন, “হাসপাতালের করিডোরগুলো আহত, অসুস্থ ব্যক্তিতে ভরে গেছে। মৃত মানুষে উপচে পড়ছে মর্গগুলো। যথাযথ ওষুধের অভাবে অবচেতন করা ছাড়াই অস্ত্রোপচার করতে হচ্ছে গাজার হাসপাতাল গুলোতে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর, ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এখন পর্যন্ত ১১ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শততাংশ শিশু।

ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত গাজার হাসপাতালগুলোর নিচে হামাসের সুড়ঙ্গে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে, এই অভিযোগ ২৫০ হাসপাতালে হামলা করেছে ইসরায়েল। তবে হামাস ইসরায়েলের এসব অভিযোগ অস্বীকার করে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিবিসিকে টেলিফোনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার আশরাফ আল-কুদরা জানান অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে রেখেছে রেখেছে ইসরায়েলি সেনারা। তিনি জানান, আল-শিফা, রানতিসি এবং আল-নাসর হাসপাতাল এখন ইসরায়েলিদের কাছে জিম্মি হয়ে আছে। শুধু আল-শিফা হাসপাতালে মধ্যেই ১০ হাজার আহত ফিলিস্তিনি চিকিৎসারত আছে বলে জানা যায়।

এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকের শুরুতে ইসরাইল ও গাজায় নিহত বেসামরিক নাগরিকদের স্মরণে কিছুক্ষণের জন্য নীরবতা পালন করা হয়। সূত্র- রয়টার্স।

সর্বশেষ পাওয়া সংবাদ