শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক

রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের আমুর প্রদেশে ৪৯ জন আরোহী নিয়ে একটি এএন-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। দুর্ঘটনায় সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছে।

আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অর্লভ জানান, বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডা অভিমুখে যাত্রা করেছিল। ৫৭০ কিলোমিটাে দীর্ঘ এই ফ্লাইটে মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৫ জন শিশু। এছাড়া ফ্লাইটটিতে ৬ জন ক্রু সদস্য ছিলেন। খবর আরটির।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকাল নাগাদ সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জরুরি পরিষেবাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, গন্তব্য থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং আগুনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ করে এসব চিহ্ন পাওয়া যায়।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি অ্যান্টোনভ এএন-২৪, যেটি প্রথম তৈরি হয় ১৯৫০-এর দশকে। এটি সাধারণত যাত্রী ও কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। বহু বছর ধরে ১ হাজারের বেশি ইউনিট উৎপাদন করা হয়েছে, তবে বর্তমানে এটি রাশিয়ার কিছু এলাকায় সীমিত ব্যবহারে রয়েছে।

বিমানটি আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত ছিল, যারা রাশিয়ার ফার ইস্ট ও পূর্ব সাইবেরিয়া অঞ্চলে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দেশজুড়ে এ দুর্ঘটনায় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

আঞ্চলিক নাগরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত হওয়া An-24 যাত্রীবাহী বিমানে অবতরণের আগেই আগুন ধরে গিয়েছিল।

টাইন্ডা বিমানবন্দরের পরিচালক বলেছেন, বিমানটি ভূপাতিত হওয়ার সময়ই তাতে আগুন ধরে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া Mi-8 হেলিকপ্টারের ক্রু সদস্যরা কোনো জীবিত ব্যক্তিকে চিহ্নিত করতে পারেননি।”

এই ঘটনার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল