শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক

২০ বছর কোমায় থেকে মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে কোমায় থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ‘ঘুমন্ত রাজপুত্র’ (স্লিপিং প্রিন্স) হিসেবে পরিচিত সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ।

শনিবার (১৯ জুলাই) রিয়াদের কিং আব্দুলআজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটে। মৃত্যুকালে প্রিন্স আল ওয়ালিদের বয়স হয়েছিল ৩৬ বছর।

১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা।

লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন ২০০৫ সালে প্রিন্স আলওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

জটিল এই অস্ত্রোপচারের পর প্রিন্স কোমায় চলে যান। তারপর থেকে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাকে সার্বক্ষণিক চিকিৎসা নজরদারিতে রাখা হয়েছিল।

প্রায় ২০ বছর পার হলেও তিনি আর কখনও জ্ঞান ফিরে পাননি। শুধু অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা গিয়েছিল। এটাই তার স্বজনদের মধ্যে আশার সঞ্চার করেছিল। তারপর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

প্রিন্সের মৃত্যুতে সৌদি আরবসহ আরব দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও শেষকৃত্য রোববার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। এর মধ্যে রোববার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে প্রিন্স আলওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল