সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের আবারও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। গত রোববার (৫ নভেম্বর) ভোররাতে নিউ জার্সিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় মোহাম্মদ রিদোয়ান হক (২৩) নিহত হন। তিনি অ্যামাজনে কাজ করতেন।

দুর্ঘটনার এ খবরটি নিশ্চিত করেছেন নিউ ইয়র্কে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশ্রাফউদ্দিন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওইদিন ভোররাতে নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। এসময় পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউ ইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন বহু বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউ ইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত। আশ্রাফউদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে লাশ পাওয়া গেলে নিউ ইয়র্কেই তাকে দাফনের প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি