মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
আন্তর্জাতিক

বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চান জাতিসংঘ

ইমা এলিস, নিউ ইয়র্ক: বাংলাদেশে সহিংসতাবিহীন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৬ নভেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আশা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের এক সাংবাদিক ডুজারিককে প্রশ্ন করেন, ‘আমার দুটি প্রশ্ন রয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশ সংক্রান্ত। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ৪ নভেম্বর হওয়া বৈঠকে অংশ নেননি। দলটি অবরোধের মতো কর্মসূচি দিয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েজন সাধারণ জনগণ প্রাণ হারিয়েছেন। কর্মসূচির নামেই এমনটি হয়েছে।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দুঃখিত, দুঃখিত। আমি দুঃখিত। আপনার প্রশ্নটা যে কি?এর প্রতিক্রিয়ায় ওই সাংবাদিক বলেন, তারা (বিএনপি) নির্বাচন কমিশনের সংলাপে যাচ্ছে না। কিন্তু, দলটি একটি সুষ্ঠু নির্বাচন চায়।

উত্তরে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি জানি না কেন, আমরা বুঝাতে চাচ্ছি, আমার কাছে বিশদ বিবরণ নেই। কেন দলটি সংলাপে অংশ নেয়নি সে সম্পর্কে আমার জানা নেই। আমি আপনাকে যা বলতে পারি তা হল, আমরা বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করি। আমরা যেমন বলেছি, গ্রেপ্তার হওয়া বিপুল সংখ্যক লোকের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান