মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে ভাড়াটের যন্ত্রণায় নিজ বাড়িতে আগুন লাগানো বাংলাদেশি গ্রেপ্তার

ইমা এলিস, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে ভাড়াটের যন্ত্রণা থেকে মুক্তির আশায় নিজ বাড়িতে আগুন লাগানো এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত এক সপ্তাহ ধরে তদন্ত শেষে নিউ ইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা বাংলাদেশি বাড়িওয়ালা রফিকুল ইসলামকে গত ৩ নভেম্বর পুলিশ গ্রেপ্তার করে।

তিনি দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করতে না পেরে ক্ষুদ্ধ হয়ে গত ২৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাড়িতে থাকা দুইজন বয়স্কসহ ৬ শিশু কিশোর দ্রুত নিরাপদে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

জানা যায়, ব্রুকলিনের সাইপ্রাস হিলস এলাকার ফোরবেল স্ট্রিটের ২১২ ঠিকানায় রফিকুল ইসলামের দু’তলার ভাড়াটে দীর্ঘদিন থেকে ভাড়া না দিয়েই অবস্থান করছিলেন। ক্ষুব্ধ বাড়ির মালিক নিজেই কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় ঘরে ৬ জন শিশু এবং দুইজন প্রাপ্ত বয়স্ক লোক অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের শিকার ব্যক্তিদের সাক্ষাৎকারে জানা যায়, রফিকুল ইসলাম তাদের গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তার ভাড়া পরিশোধ না করলে বাড়িটি পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিলেন। অগ্নিসংযোগের জরুরি কল পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ছাদ দিয়ে লোকজনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

আশেপাশের সার্ভিল্যান্স ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, ৯১১ এ কল করার কিছু আগে হুড পরা একজন লোক বাড়িতে প্রবেশ করছে। ভিডিও বিশ্লেষণ করে হুডযুক্ত সন্দেহজনক ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য কয়েক সপ্তাহ সময় লাগে। নিজের ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগে রফিকুল ইসলামকে গত ৩ নভেম্বর পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিরুদ্ধে আটটি হত্যার চেষ্টা, হামলা ও অগ্নিসংযোগসহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তার বিরুদ্ধে বিচার করবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ