সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
আন্তর্জাতিক

গাজায় আর কোনও নিরাপদ জায়গা নেই, ‍হুঁশিয়ারি জাতিসংঘের

ডেস্ক : ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সহিংসতা দিন দিন ভয়ংকর রুপ নিচ্ছে। প্রতিদিনই অবরুদ্ধ গাজায় পালাক্রমে হামলা চালাচ্ছে ইসরায়েল সেনারা। এই পরিস্থিতিতে গাজায় আর কোন নিরাপদ জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

গাজার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের আর তেমন কিছুই করার নেই বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক থমাস হোয়াইট।সহিংসতার শুরু থেকে জাতিসংঘের পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো ফিলিস্তিনি। তাদের উদ্দেশ্যে থমাস হোয়াইট বলছেন, ‘আমরা এখন আর জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার আশ্রিতদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে থেকে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এর জন্য কোন পক্ষ বা কারা দায়ী তা স্পষ্ট না।’গত অক্টোবরের ৭ তারিখ সহিংসতা শুরু হওয়ার পর প্রায় ৬ লাখের মতো মানুষ জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ।এদিকে যুদ্ধবিরতির উদ্দেশ্যে আজ শনিবার (৪ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব দেশের নেতারা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি