সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
আন্তর্জাতিক

ইসরাইল গাজায় মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : অবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের ‘মানবতাবিরোধী অপরাধ’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, দখলদার ইসরাইল সরকার গত ২৮ দিন ধরে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ‘মানবতাবিরোধী অপরাধ’ করে যাচ্ছে। গত ৭ অক্টোবর থেকে আমরা যে পাশবিকতা দেখছি তা ব্যাখ্যা করার মতো কোনো অজুহাত থাকতে পারে না।

শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক শীর্ষ বৈঠকে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। গত চার সপ্তাহ ধরে গাজার ওপর ইসরাইল সেনাদের ভয়াবহ হামলায় নয় হাজার ২০০ মানুষের মৃত্যুর পর এ আহ্বান জানালেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেন, আরো স্পষ্ট করে বললে- গাজায় ঠিক ২৮ দিন ধরে মানবতাবিরোধী অপরাধযজ্ঞ চলছে। আমরা সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।

তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, তার সরকার এমন একটি কৌশল নিয়ে কাজ করছে যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার ব্যাপারে নীরবতা অবলম্বন করায় পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গাজায় যে গণহত্যা চলছে তার মূল অপরাধী পাশ্চাত্য।

গত সপ্তাহের শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে ফিলিস্তিনের পক্ষে অন্যতম বৃহত্তম বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রজব তাইয়্যেব এরদোগান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে এই প্রতিশ্রুতি দেন যে, গাজায় প্রকাশ্যে যুদ্ধাপরাধ করার দায়ে তিনি অচিরেই ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করবেন।

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে আল-আকসা অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। ওই দিন থেকে গাজা উপত্যকার আবাসিক ভবনগুলিতে বৃষ্টির মতো অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরাইলি সেনারা। এখন পর্যন্ত গাজায় নিক্ষিপ্ত বোমার ওজন ও ধ্বংসক্ষমতা দু’টি পরমাণু বোমার সমান বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

গাজা উপত্যকার ওপর ইসরাইলি অপরাধযজ্ঞ শুরু হওয়ার পর আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও কানাডা তেল আবিবের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয়বারে মতো ইসরাইল সফরে গিয়ে শুক্রবার বলেছেন, ওয়াশিংটন কখনও তেল আবিবকে একা ছেড়ে যাবে না। পার্সটুডে

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি