সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
আন্তর্জাতিক

গাজায় অ্যাম্বুলেন্স-স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের বোমা হামলা। দখলদারদের হামলা থেকে রেহাই পাচ্ছে না কোনো স্থাপনা। এবার অ্যাম্বুলেন্স ও স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। ইসরায়েলও এই হামলার কথা স্বীকার করে বলেছে তাদের লক্ষ্য ছিল হামাস।

মন্ত্রণালয়টি আরও জানায়, স্কুলে হামলার ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছে। স্কুলটিতে বাস্ত্যুচূত হওয়া নাগরিকরা আশ্রয় নিয়েছিল।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নয় হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয় এক হাজার ৪০০। গাজায় এখনো অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটি ঘেরাও করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির বিষয়টি তাদের আলোচনার টেবিলে নেই।

গত ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে ইসরায়েলের পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে। সূত্র: আল-জাজিরা

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি