বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল অভিনেতা শামস সুমন আর নেই আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ আইসিইউ ইউনিট চালু পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর ওসাকা এবং পিউবলা রাজ্যে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। বুধবার (১৪ মে) এক হাইওয়েতে এ ঘটনা ঘটে। পিউবলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পিউবলা রাজ্য সরকারের এক কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলেই আঠারো জন এবং হাসপাতালে আরো তিনজন মারা গেছেন।

তিনি বলেন, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

মেক্সিকান গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিউবলাকে দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সাথে সংযোগকারী মহাসড়কের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। মোটর চালকদের বিপজ্জনক ভাবে যানবাহন চালানো, চালকদের ক্লান্তি এবং দুর্বল যানবাহনের কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে।

অনেক দুর্ঘটনা ঘটে মালবাহী ট্রাকের কারণে, যার ফলে দেশের যানজটপূর্ণ মহাসড়কগুলোতে নিরাপত্তার মান উন্নত করার দাবি উঠেছে।

গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জন নিহত হন।

গত মার্চ মাসে, একই দিনে দুটি পৃথক বাস দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। যার মধ্যে একটি ট্র্যাক্টর-ট্রেলার এবং মার্কিন রাজ্য টেক্সাস থেকে যাত্রী বহনকারী একটি বাসের মধ্যে সংঘর্ষ ওই দুর্ঘটনা ঘটেছিল।

এই সম্পর্কিত আরো

প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল

অভিনেতা শামস সুমন আর নেই

আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর

তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ আইসিইউ ইউনিট চালু

পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার