মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক
আন্তর্জাতিক

পাকিস্তানি রেঞ্জারকে আটক করল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তবে তার নাম প্রকাশ করা হয়নি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

শনিবার (৩ মে) ওই পাকিস্তানি রেঞ্জারকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৩ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করেছিল পাকিস্তান। তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি। এর ধারাবাহিকতায় আজ পাকিস্তানি রেঞ্জারকে আটকের ঘটনা ঘটল।

উল্লেখ্য, বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডের ভারতীয় অংশে সম্প্রতি এক বন্দুক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই তার সেনাবাহিনীকে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও তাদের প্রতিবেশীর দিক থেকে সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, পরমাণু শক্তিধর এই দুটি দেশ কার্যত সীমান্ত হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কন্ট্রোল বা এলওসি)-তে টানা ১০ রাত ধরে একে অপরের সামরিক চৌকি লক্ষ্য করে গোলাগুলি করেছে। তবে ইসলামাবাদ গত ২২ এপ্রিলের ওই ভয়াবহ হামলায় তাদের কোনো রকম সংশ্লিষ্টতা থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এই সম্পর্কিত আরো

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক