বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

২৫ তালেবান হত্যা করেও ক্ষুব্ধ প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় ২৫ জান তালেবানকে হত্যা করার বিষয়ে তিনি গর্ব করেছেন- এমন দাবি যারা করেছেন তাদের তীব্র সমালোচনা করেছেন প্রিন্স হ্যারি। বলেছেন, এটা ‘বেদনাদায়ক’ এবং ‘বিপজ্জনক মিথ্যা’।

মার্কিন চ্যাট শো ‘দ্য লেট শো’-র সঞ্চালক স্টিফেন কোলবার্টের সঙ্গে কথা বলার সময় হ্যারি বলেন, কোনো সন্দেহ নেই তারা (মিডিয়া) সবচেয়ে বিপজ্জনক যে মিথ্যাটি বলেছে, তা হলো, আফগানিস্তানে কতজনকে হত্যা করেছি তা নিয়ে আমি অহঙ্কার করেছি। তিনি অভিযোগ করেন যে, সংবাদমাধ্যমে তার কথাগুলোকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আমি আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, সৎ থাকা উচিত। এটা অন্যদেরকেও তাদের অভিজ্ঞতা নিঃসংকোচে প্রকাশে উৎসাহিত করবে।

‘স্পেয়ার’ বইয়ে হ্যারি দুটি আফগানিস্তান সফরের কথা উল্লেখ করেছেন। ২০১২ সালে যখন তিনি দ্বিতীয়বার সেখানে যান, তখন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারে সহ-পাইলট বন্দুকধারী ছিলেন এবং তিনি ২৫ জন তালেবানকে হত্যা করেছিলেন। হ্যারি বলেন, সে জন্য তিনি গর্বিত নন, লজ্জিতও নন।

ব্রিটিশ সংবাদপত্র এবং কয়েকজন প্রাক্তন সিনিয়র ব্রিটিশ সামরিক কর্মকর্তা এভাবে হত্যার সংখ্যা জনসমক্ষে প্রকাশ করার বিষয়টির কঠোর সমালোচনা করে বলেছেন যে, এর ফলে হ্যারি ও সংশ্লিষ্ট অন্যরা ঝুঁকিতে পড়তে পারে।

প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই মঙ্গলবার প্রকাশিত হয়। প্রকাশক জানিয়েছে, বইটি যুক্তরাজ্যে সবচেয়ে দ্রুত বিক্রিত ননফিকশন।

এই বইতে হ্যারি তার জীবন, অন্যান্য রাজ পরিবারে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত ঘটনা, কীভাবে ‘প্রতিকূল’ মিডিয়ার সম্মুখীন হয়েছেন ইত্যাদি আরো অনেক বিষয়ে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, ব্রিটিশ সেনার অংশ হিসাবে প্রিন্স হ্যারি আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীতে ছিলেন। সেখানে তিনি সামরিক হেলিকপ্টার চালাতেন। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ