বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত পরিপত্র জারি: - সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক স্বর্ণের দামে বড় পতন: - ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন
আন্তর্জাতিক

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করে পর্যটন দ্বীপপুঞ্জটিতে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংসদে আইনটি অনুমোদিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটি অনুমোদন করেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই অনুমোদন (আইন) ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার প্রতি সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।

এতে আরও বলা হয়, ‘মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে।’

মুইজ্জুর অফিসের একজন মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

এর আগে, ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে বলে গত বছরের জুনে ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ওই সময় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি গঠন করা হয়।

সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির পার্লামেন্টে তোলা হয়। সংসদে পাস হওয়ার পর কোনো বিলম্ব না করেই আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন।

এই সম্পর্কিত আরো

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

পরিপত্র জারি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন