মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এ জন্য পূর্ব সতর্কতা হিসেবে নিজ নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের জন্য বিরল। কারণ এর আগে ২০২২ সালের আগস্টে আফগানিস্তানে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির হত্যার পর এ ধরনের নোটিশ জারি করা হয়েছিল।

সবশেষ বৃহস্পতিবার নোটিশে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা বেড়ে যাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এ ঘটনার পর সবশেষ ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে দেশটিতে সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন তিন হাজার ৭০০ এর বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৫২৪ জন শিশু, এক হাজারের বেশি নারী রয়েছেন। এছাড়া ১২ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৪০০ জনেরও বেশি।

এদিকে, ১৭ অক্টোবর রাতে গাজার ‘আল-আহলি’ হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হাসপাতালটিতে অসংখ্য মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছিলেন অনেকে। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল।

সর্বশেষ পাওয়া সংবাদ