বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম
আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নাম না প্রকাশের শর্তে সোমবার (৩ মার্চ) একজন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে শান্তির ওপর জোর দিয়েছেন। আমরা চাই আমাদের মিত্ররা সেই লক্ষ্যেই প্রতিশ্রুতিবদ্ধ থাকুক। এ জন্য সামরিক সহায়তা স্থগিত করা হয়েছে এবং এটি সমাধানে পৌঁছানো না পর্যন্ত এটি বিবেচনার মধ্য থাকবে।’

যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা স্থগিতের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে বিমান বা জাহাজে করে যেসব অস্ত্র ইউক্রেনে যাচ্ছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে সেসব অস্ত্র রয়েছে।

সাময়িক এই অস্ত্র সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কতদিন পর্যন্ত সামরিক সহায়তা স্থগিত রাখা হবে সে সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করা হয়নি।

বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য জেলেনস্কির অফিসে রয়টার্স যোগাযোগ করলেও তাতে সাড়া দেয়নি। এছাড়া ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনের দূতাবাস থেকেও কোনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র-রয়টার্স।

এই সম্পর্কিত আরো

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম