বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড় ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল? ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইদিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্প জানিয়েছেন, জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর (অবঃ) লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি। যা একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চার স্টার জেনারেলও না।

নিজের সামাজিকমাধ্যম ট্রুথে স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ট্রাম্প একটি পোস্ট করেন। সেখানে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।

তিনি লিখেছেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি। যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে। ’

নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। ২০২৪ সালেই ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী এই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছিলেন। একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়ায় তিনি অখুশি হয়েছিলেন।

এই সম্পর্কিত আরো

মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড়

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল?

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক