বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড় ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল? ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা ৭ জন পর্যটককে বাস থেকে নামিয়ে গুলিবর্ষণ করে হত্যা করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলুচিস্তান প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী দরিদ্র কিন্তু খনিজ সম্পদে ভরপুর বেলচিস্তানে কয়েক দশক ধরে নিরাপত্তা বাহিনী সাম্প্রদায়িক, জাতিগত এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতার বিরুদ্ধে লড়াই করছে। পাকিস্তানের কোয়েটা থেকে এএফপি আজ এই খবর জানায়।

গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনী এবং জাতিগত গোষ্ঠীর ওপর হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দেশের সবচেয়ে জনবহুল ও সমৃদ্ধ প্রদেশ এবং সামরিক বাহিনীর প্রধান নিয়োগ ঘাঁটি পাঞ্জাবের শ্রমিকদের ওপর।

ওই এলাকার ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা সাদাত হুসেইন এএফপি’কে বলেছেন, মঙ্গলবার রাতে পাঞ্জাবের সাথে প্রাদেশিক সীমান্তের কাছে একটি মহাসড়ক দিয়ে বেলুচিস্তানের যাওয়ার সময় বন্দুকধারীরা পর্যটকবাহী বাসটির টায়ারে গুলি চালিয়ে থামিয়ে দেয়। এক পর্যায়ে বন্দুকধারীরা বাসে উঠে যাত্রীদের পরিচয় পত্র দেখতে চায়।

হুসেইন বলেছেন, ‘পাঞ্জাব প্রদেশের যাত্রীদের বন্দুকধারীরা তুলে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছে।’ এখনো পর্যন্ত কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

এএফপি’র এক হিসেব মতে, ১ জানুয়ারি থেকে কমপক্ষে ৬৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে।

ইসলামাবাদ-ভিত্তিক বিশ্লেষণকারী সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে, গত বছরটি ছিল পাকিস্তানের জন্য এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর। সেখানে হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যার মধ্যে ছিল ৬৮৫ জন নিরাপত্তাকর্মী।

এই সম্পর্কিত আরো

মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড়

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল?

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক