সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
আন্তর্জাতিক

গাজায় স্থল হামলায় হামাসের প্রতিরোধে ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের একটি স্থল হামলা প্রতিহত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে এক সংক্ষিপ্ত ঘোষণায় বলেছে, তারা গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের একটি অগ্রবর্তী দলকে পিছু হটে যেতে বাধ্য করেছে। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি হামাস।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ইসরাইলি বাহিনী বলেছে, রোববার খান ইউনিস সীমান্তে হামাসের নিক্ষিপ্ত একটি ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।

এই প্রথম গাজা সীমান্তে ‘স্থল অভিযান’ চালানোর জন্য মোতায়েন কোনো ইসরাইলি সেনা ফিলিস্তিনিদের হাতে নিহত হলো। এর আগে শনিবার লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের একই ধরনের এক হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছিল।

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার দক্ষিণ অংশে খান ইউনিস সীমান্তে হামাসের হামলায় তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। হামাসের হাতে আটক ব্যক্তিদের অবস্থান শনাক্ত করার পাশাপাশি এই সংগঠনের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে ইসরাইলি সেনাদের একটি হামলা হামাস প্রতিহত করলে এ ঘটনা ঘটে।

গাজার খান ইউনিস থেকে আল-জাজিরার একজন সংবাদদাতা বলেছেন, সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনী ছোটখাট স্থল হামলা শুরু করে দিয়েছে এবং হামাসের পাল্টা হামলা প্রমাণ করছে, তারাও ইসরাইলি আগ্রাসন প্রতিহত করার যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।

অন্যদিকে আল-জাজিরার আরেকজন সংবাদদাতা পূর্ব জেরুজালেম আল-কুদস থেকে জানিয়েছেন, গাজা সীমান্তে ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনাকে তেল আবিব ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ নিয়েছে। পার্সটুডে

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে