বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বুধবার সকালে যে হাজার হাজার ফ্লাইট বন্ধ করা হয়েছিল, তা আবার আস্তে আস্তে চালু হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচলবিষয়ক সরকারি সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিষয়টি নিশ্চিত করেছে।

এফএএ এর আগে জানিয়েছিল, ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েক ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রজুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় একটি ত্রুটির কারণে বৈমানিকরা নোটিশ টু এয়ার মিশনব্যবস্থায় বিপদের ঝুঁকি রয়েছে এমন বার্তা পাঠাচ্ছিল।

তবে এফএএ নতুন করে জানিয়েছে, ফ্লাইট চলাচল আস্তে আস্তে শুরু হচ্ছে। নিউইয়র্ক ও আটলান্টার মধ্যে এরই মধ্যে বেশ কিছু ফ্লাইট তাদের গন্তব্যে রওনা হয়েছে। অন্যান্য বিমানবন্দর সকাল ৯টার মধ্যে চালু হয়ে যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ