মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
advertisement
আন্তর্জাতিক

গাজার হাসপাতালে হামলা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ ও ‘যুদ্ধাপরাধ’: ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরাইলের পাশবিক বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি ওই হামলাকে ‘সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ ও ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করেছে।আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের বিষয়ে আলোচনা করতে জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে ওআইসির মহাসচিব ইব্রাহিম তাহা সংস্থাটির এ অবস্থান ঘোষণা করেন।

তিনি বলেন, যেকোনো ধরনের মানবিক মূল্যবোধের বিচারে হাসপাতালে হামলা মেনে নেয়া যায় না। তাহা বলেন, এটি একটি যুদ্ধাপরাধ ও সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ যার বিচার করা জরুরি। এ ধরনের ভয়াবহ ইসরাইলি হামলা বন্ধ করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান ওআইসির মহাসচিব।

ইব্রাহিম তাহা বলেন, আগ্রাসন বন্ধ করে এখন গাজায় জরুরি খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীসহ ২৩ লাখ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। ওআইসি এর আগেও এ ব্যাপারে সতর্ক করেছিল যে, আন্তর্জাতিক আইনের প্রতি ইসরাইলের কোনো শ্রদ্ধাবোধ নেই এবং তাকে তার বর্বরতার জন্য কখনও বিচারের সম্মুখীন হতে হয়নি। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপন, ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরবাড়ি থেকে বিতাড়ন, তাদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান, হত্যা, সংগঠিত সন্ত্রাস, আল-আকসা মসজিদে হামলা এবং এ ধরনের অন্যান্য অপরাধ করার জন্য ইসরাইলকে কখনও শাস্তি পেতে হয়নি।

ওআইসির মহাসচিব আরও বলেন, আমি আশা করি এই বৈঠকটি ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে, ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং এই অগ্নিপরীক্ষায় তাদের সহায়তা প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে সফল হবে। পার্সটুডে

সর্বশেষ পাওয়া সংবাদ