বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

পাসপোর্ট সূচকে আরও ৩ ধাপ এগোলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী পাসপোর্ট সূচকে আরও ৩ ধাপ এগোলো বাংলাদেশ। তালিকায় এ দেশের অবস্থান এখন ১০১তম। গত বছর পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম এবং ২০২১ সালের অক্টোবরে ছিল ১০৮তম।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছর এই সূচক প্রকাশ করে। কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করেই সূচকটি তৈরি করা হয়। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) নতুন পাসপোর্ট সূচক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

তালিকায় গতবারের মতো এবারও শীর্ষস্থান দখল করেছে জাপান। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার আরও দুটি দেশ সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।

যৌথভাবে তৃতীয় অবস্থানে থাকা জার্মানি ও স্পেনের নাগরিকরা আগাম ভিসা ছাড়া যেতে পারেন ১৯০টি দেশে। শক্তিশালী পাসপোর্ট সূচকে এরপর রয়েছে ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও যুক্তরাজ্য।

আরও ৫টি দেশের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন বিশ্বের ১৮৬টি দেশে। কানাডার নাগরিকদের এই সুবিধা রয়েছে ১৮৫টি দেশে। তালিকায় দেশটি যৌথভাবে অষ্টম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। সূচকে ৬১তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৮৯টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

প্রতিবেশী ভারত রয়েছে ৮৫তম স্থানে। ভারতীয় পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন বিশ্বের ৫৯টি দেশে।

এ অঞ্চলের বাকি দেশগুলোর মধ্যে ভুটান রয়েছে তালিকার ৯০তম স্থানে। এছাড়া নেপাল ১০৩তম, পাকিস্তান ১০৬তম এবং আফগানিস্তান রয়েছে সবার নিচে ১০৯তম অবস্থানে।

বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচকে কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় মোট ১০৯টি অবস্থান নির্ধারণ করেছে হেনলি। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে কসোভো এবং লিবিয়া।

২০২৩ সালের সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ