মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
আন্তর্জাতিক

ভারতে সমলিঙ্গ সম্পর্ককে বৈধতা দিলেও মিললো না বিয়ের আইনি স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সমলিঙ্গ সম্পর্ককে বৈধতা দিলেও সমলিঙ্গের বিয়েতে আইনি স্বীকৃতি দেননি দেশটির ‍সুপ্রিম কোর্ট। বহুল আলোচিত এক মামলার রায়ে দেশটির সুপ্রিম কোর্ট বলেছে, আদালত সমলিঙ্গ বিয়ের বৈধতা দিতে পারে না, এ বিষয়ে কেবল আইনসভা-ই সিদ্ধান্ত নিতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে তিনজন বিচারপতি সমলিঙ্গের বিয়েতে আইনি স্বীকৃতি দেওয়ার বিপক্ষে রায় দেন। অন্যদিকে, দুজন বিচারপতি এর পক্ষে রায় দেন। ফলে সমলিঙ্গের বিয়ে দেশটিতে আইনি স্বীকৃতি পায়নি।

রায় ঘোষণার সময় দেশটির প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সমলিঙ্গ সম্পর্কের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার যে কমিটি করেছে, এ ধরনের বিয়ের ক্ষেত্রেও সেই কমিটির এগিয়ে আসা উচিত।

রায় পড়ে শোনাতে গিয়ে তিনি আরও বলেন, ব্যক্তিগত স্তরে যেকোনো কাজকে আইনের ঊর্ধ্বে রাখা উচিত নয়। বিয়ে বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে, আইন না থাকলে তা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, জীবনসঙ্গী নির্বাচন করা প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া ‘সমকামী’ কিংবা ‘এলজিবিটিকিউ’ সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে হেনস্তা বন্ধ করতে হবে।

ভারতের প্রধান বিচারপতি জানান, ওই দুই সম্প্রদায়ের কাউকে তাদের ‘যৌন পরিচয়’ জানার জন্য থানায় তলব করা যাবে না। তারা বাড়ি ছেড়ে বেরিয়ে এলে, জোর করে তাদের ফেরত পাঠানো যাবে না। এই সম্প্রদায়ের কারও বিরুদ্ধে অভিযোগ নেওয়ার সময় পুলিশকে আগে বিষয়টি খতিয়ে দেখতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে