শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার, রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অভ্যন্তরে হামলার ক্ষেত্রে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর এই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাঁচটি ভূপাতিত ও একটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ব্রাজিলে জি২০ সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বলেন, তারা উত্তেজনা বাড়াতে চায়, এটা তার একটি সংকেত।

ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, আমরা এটিকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা যুদ্ধের গুণগতভাবে নতুন পর্যায় হিসেবে গ্রহণ করবো ও যথাযথ ব্যবস্থা নেবো।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন পারমাণবিক নীতিমালা অনুমোদন করেন। এতে বলা হয়েছে, কোনো অ-পরমাণবিক রাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালায় এবং তাতে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন পায়, তবে সেটি যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে ওই দেশটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারবে রাশিয়া। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ