শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ফিলিপাইনে সুপারটাইফুন-ভূমিধসে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে সুপারটাইফুন মান-ইর প্রভাবে ভূমিধসে ৮ জন নিহত হয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে পড়েছে, বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে ফিলিপাইনে এ নিয়ে ৬টি বড় ধরনের ঝড় আঘাত হানলো। খবর আল জাজিরার।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় নুয়েভা একিজা প্রদেশে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হেনেছে। এতে ৮ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ ম্যারকোস বলেছেন, যতটা আশঙ্কা করা হয়েছিল এই ঘূর্ণিঝড় ততটা আগ্রাসী হয়নি।

স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে শক্তিশালী টাইফুনটি কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে। এ সময় বাতাসের স্থায়ী গতি ছিল ১৯৫ কিলোমিটার (১২১ মাইল)।

টাইফুন আঘাত হানার আগেই লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বাতিল করা হয় বেশ কিছু ফ্লাইট। মাছ ধরার নৌকা থেকে শুরু করে বড় ট্যাংকারসহ সব ধরনের নৌযানকে বন্দরে ফেরারও নির্দেশ দেওয়া হয়।

ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে, যা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ভয়াবহ ভূমিধসেরও কারণ হয়। দেশটিতে গত অক্টোবরে টাইফুন কং-রেই এবং ট্রামির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৬২ জনের মৃত্যু হয় এবং আরও ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ