শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

চীনে স্কুলে ছুরি নিয়ে হামলায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনায় ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। পুলিশ জানিয়েছে, পূর্ব চীনের ওয়াক্সি শহরের একটি ভোকেশনাল স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী ওই স্কুলেরই একজন সাবেক শিক্ষার্থী। তাকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ইক্সিং পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইক্সিং কাউন্টির ওয়াক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ২১ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ওই সাবেক শিক্ষার্থী চলতি বছর স্নাতক করার কথা ছিল কিন্তু পরীক্ষায় ফেল করায় সম্ভবত তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।

ওই শিক্ষার্থী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। সে রাগ এবং ক্ষোভ নিয়ে স্কুলে প্রবেশ করে লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে।

গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো চীনে এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে এক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে ভীড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে ৩৫ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়।

সাম্প্রতিক সময়ে চীনের বিভিন্ন শহরে নানা ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। এর আগে গত অক্টোবরে এক ব্যক্তি একটি সুপার মার্কেটে ছুরি নিয়ে হামলা চালালে তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ