শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে ১২ প্যারামেডিকস নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সিভিল ডিফেন্স সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে থাকা অন্তত ১২ জন প্যারামেডিকস নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস
এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা নিউ নরমাল হয়ে উঠছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮২ জন।

ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

তাছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ