শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

৬১ ব্রাজিলিয়ানকে গ্রেফতারের নির্দেশ আর্জেন্টিনার জাস্টিস সিস্টেম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের ৬১ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার জাস্টিস সিস্টেম। এসব ব্রাজিলিয়ানরা গত বছর ব্রাসেলিয়ায় অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত। তাদের নামে ব্রাজিলে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মূলত ব্রাজিলের সুপ্রিম কোর্টের অনুরোধেই আর্জেন্টিনার বিচারক ড্যানিয়েল রাফেকাস এই আদেশ জারি করেছেন। আর্জেন্টিনায় পালিয়ে থাকা এসব ব্রাজিলিয়ানকে গ্রেফতারের পর প্রত্যাবাসনের অনুরোধ করা হয়েছে। কারণ ব্রাজিলের আদালত এরই মধ্যে তাদেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।

২০২৩ সালের জানুয়ারিতে সাবেক ডানপন্থি নেতা জাইর বলসোনারোর হাজার হাজার সমর্থক ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে হামলা চালায়। এ ঘটনার সঙ্গে জড়িত শত শত লোককে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ।

নির্বাচনে জালিয়াতির দাবি করে তারা নবনির্বাচিত বামপন্থি নেকা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিল।

গত জুনে ব্রাজিল জানিয়েছিল, হামলার সঙ্গে জড়িত অন্তত ১৪০ জন পলাতককে চিহ্নিত করতে আর্জেন্টিনার সহায়তা চাওয়া হয়েছে।

জুডিসিয়াল সূত্র জানিয়েছে, দুইজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া আর্জেন্টিনায় যাদেরকে চিহ্নিত করা যাবে তাদেরকেই গ্রেফতার করে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা হবে।

চলতি বছরের অক্টোবরে আর্জেন্টিনা রিফিউজি আইন পরিবর্তন করেছে। যাতে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো যায়। সূত্র: এএফপি

সর্বশেষ পাওয়া সংবাদ