শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

চীনে ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে লোকজনের ভীড়ের ওপর গাড়ি উঠে গেলে ঘটনাস্থলেই ৩৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো ৪৫ জন। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

‘হিন্দুস্তান টাইমস ’জানিয়েছে, স্থনীয় সময় সোমবার গভীররাতে একটি ব্যায়ামাগারে শারিরীক কসরত রত লোকদের ওপর ৬২ বছর বয়সী এক চালক গাড়ি উঠিয়ে দিলে এসব হতাহতের ঘটনা ঘটে। তবে গাড়িচালক মদ্যপ বা তন্দ্রাচ্ছন্ন ছিল কি-না তা ও তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি।

হিন্দুস্তান টাইমস-এর উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে সিনহুয়া এ খবর জানিয়েছে।

পরদিন মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য নিশ্চিত করে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িচালককে আটক করা হয়েছে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মি আয়োজিত‘ বুঝাই এয়ার শো’র আগে এ দুর্ঘটনা ঘটেছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গাড়িচালকের নাম ফ্যান বলে জানা গেছে। বুঝাইয়ের শ্যাং চং হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার রাতেই চীনের গণমাধ্যম থেকে এ সংক্রান্ত সংবাদ বা ভিডিওচিত্র সরিয়ে নেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ