শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

কানাডায় যাবার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

ইমা এলিস, নিউ ইয়র্ক: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পু্ননির্বাচিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ অভিবাসী। কানাডায় যাবার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের অবৈধ তারা। হাজার হাজার অবৈধ অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অভিবাসী প্রত্যাবাসন নিশ্চিত করবেন তিনি। এভাবেই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

অভিবাসীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প জিতলে কানাডায় অভিবাসীদের ঢল নামতে পারে এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। এ কারণে কয়েক মাস আগে থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেন।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী কয়েক মাসের মধ্যে অভিবাসীপ্রত্যাশী এবং অবৈধ অভিবাসীরা কিউবেক ও কানাডার দিকে রওনা হতে পারে। এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিলে কয়েক দিনের ব্যবধানে কানাডায় ঢোকে বিপুল সংখ্যক অভিবাসী।

উল্লেখ্য, ব্যাপক গণপ্রত্যাবাসন, বিশাল ডিটেনশন ক্যাম্প নির্মাণ, সীমান্তরক্ষীর সংখ্যা বৃদ্ধি, সামরিক ব্যয়ের বড় অংশ সীমান্ত নিরাপত্তায় বরাদ্দ রাখা এবং সন্দেহভাজন মাদক ও অপরাধ চক্রের সদস্যদের আদালতের নির্দেশনা ছাড়াই বের করে দিতে ১৭৯৮ সালের ‘এলিয়েন এনিমিজ’ আইন প্রয়োগেরও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

সর্বশেষ পাওয়া সংবাদ