শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটায় রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের মতো।

প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষের উপস্থিতি ছিল। যার করণে হতাহতের সংখ্যা অনেক বেশি।

এরই মধ্যে পুলিশ ও উদ্ধারকর্মীরা বিস্ফোরণের স্থানে পৌঁছেছেন। তাছাড়া পরিস্থিতি সামাল দিতে কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত ডাক্তার ও সহায়তা কর্মীদেরও ডাকা হয়েছে সেখানে।

এদিকে কোয়েটার কমিশনার হামজা শাফকাত নিশ্চিত করেছেন যে বিস্ফোরণটি আত্মঘাতী টাইপের।

কমিশনার বলেন, লাগেজে করে বোম নিয়ে স্টেশনে প্রবেশ করা হয়। কোনো ব্যক্তির যদি ইচ্ছা থাকে যে তিনি আত্মঘাতী হামলা চালাবেন তাহলে সেটা থামানো অনেক কঠিন।

কর্মকর্তরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ