মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
আন্তর্জাতিক

হামাসের পক্ষে পোস্ট সরিয়ে দিচ্ছে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রশংসা বা তাদের প্রতি সমর্থন জানিয়ে দেওয়া পোস্টগুলো সরিয়ে দিচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম। শুক্রবার (১৩ অক্টোবর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মূল কোম্পানি মেটা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ‘ভুল তথ্য’ নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ তুলে সম্প্রতি প্রযুক্তি কোম্পানিগুলোর কঠোর সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তার পরপরই হামাস সম্পর্কিত পোস্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিলো ফেসবুকের মূল কোম্পানি মেটা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘বিভ্রান্তিকর তথ্য ও পরিবর্তিত ছবি’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

মেটা জানিয়েছে, সংঘাত শুরুর তিন দিনে তাদের প্ল্যাটফর্মগুলো থেকে ৭ লাখ ৯৫ হাজারে বেশি কন্টেন্ট সরিয়ে নেওয়া হয়েছে অথবা ‘ডিস্টার্বিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কন্টেন্ট প্রধানত আরবি বা হিব্রু ভাষায় লেখা হয়েছিল।

হামাসের হাতে ইসরায়েলিদের জিম্মি হওয়া সংক্রান্ত পোস্টও সরিয়ে দিচ্ছে মেটা। এমনকি, এই জিম্মি পরিস্থিতির নিন্দা বা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পোস্ট করা হলেও সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুকের মূল কোম্পানিটি।

ভুক্তভোগীদের অস্পষ্ট (ব্লারড) ছবিসহ পোস্টগুলো এখনো প্ল্যাটফর্মগুলোতে রাখা হয়েছে। তবে অপহৃতদের সুরক্ষা এবং গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে মেটা।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে