মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
আন্তর্জাতিক

জাতিসংঘ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায়

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় শতশত নারী ও শিশুর প্রাণহানির ঘটনায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, হতাহতের সংখ্যা প্রতি ঘণ্টায় বাড়ছে

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র জেমস এল্ডার এক বিবৃতিতে বলেছেন, শিশু হত্যা অবশ্যই বন্ধ করতে হবে। বিমান হামলায় ভয়াবহভাবে দগ্ধ এবং মর্টারের আঘাতে ক্ষত-বিক্ষত শিশুদের হাসপাতালে আনা হচ্ছে। হাসপাতালগুলো ভেবে পাচ্ছে না কীভাবে তাদের চিকিৎসা দেবে। জাতিসংঘ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।

তিনি বলেন, গাজায় মানবিক পরিস্থিতি নাজুক অবস্থায় পৌঁছেছে। আরও হামলার কথা বলা হচ্ছে। এই যুদ্ধে আন্তর্জাতিক আইনকে প্রাধান্য দিতে হবে। নারী ও শিশুদের প্রতি সহানুভূতি দেখানো উচিত।

জেমস এল্ডার বলেন, দুঃখজনকভাবে হলেও সত্য যে, যুদ্ধে সবসময় বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা।

এদিকে এক সপ্তাহের বেশি চলা বিমান হামলার পর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করেছে। শুক্রবার ইসরায়েলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজায় ঢুকেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৭৯৯ জন প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, নিহতদের মধ্যে ৫৮৩ জন শিশু এবং ৩৫১ জন নারী। এছাড়া ৭ হাজার ৩৮৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১ হাজার ৯০১ জন শিশু এবং ১ হাজার ১৮৫ জন নারী।

জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪ লাখ ২৩ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে